মাইক্রোবাস চাপায় হবিগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জ উপজেলার নতুন বাজার এলাকায় আব্দুর রশিদ (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রশিদ নবীগঞ্জ উপজেলার ইসলামপুর গ্রামের মৃত নজাফত আলীর ছেলে।
এলাকাবাসী জানান,নিহত ব্যক্তি ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার নতুন বাজার এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ঢাকাগামী দ্রুত গতির একটি মাইক্রোবাস (নং-চ-১-৯৮২৫) রশিদকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শেরপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ূন কবির জানান,মাইক্রোবাসটি উদ্ধার করা হয়েছে। তবে চালক মাইক্রোবাসটি ফেলে  পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।
[b]ঢাকা, ২৩ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]