পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন,‘আগের মতোই পরিবেশ নিয়ে কার্যক্রম চালিয়ে যাব। আমার কারণে যদি এই অপহরণ হয়,তাহলে অপহরণকারীদের উদ্দেশ্য আমার অবস্থান থেকে আমাকে সরানো। ওই উদ্দেশ্য আমি সফল হতে দিতে পারি না। এটি এত গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটার সুরাহা আমাদের করতেই হবে। এর মাধ্যমে গোটা ঘটনার রহস্য উন্মোচিত হবে।’
শুক্রবার বেলা তিনটায় নারায়ণগঞ্জ মুখ্য বিচারিক হাকিম আদালতের বাইরে সাংবাদিকদের এসব কথা বলেন সৈয়দা রিজওয়ানা হাসান। এর আগে তার স্বামী আবু বকর সিদ্দিক আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।
রেজাওয়ানা বলেন ‘অনিশ্চয়তার জগতে বাস করছিলাম। এখন উনি আমাদের কাছে ফিরে এসেছেন। উনি ভালো আছেন। অনিশ্চয়তা এখনো পর্যন্ত যায়নি। ঘটনার সম্পূর্ণ সুরাহা এখনো হয়নি।’
তিনি বলেন,আইনগত পদ্ধতি শুরু হয়েছে। এই পদ্ধতির শেষ আমাদেরই করতে হবে। এটি নাগরিকদের নিরাপত্তাসংক্রান্ত একটি বিষয়।
[b]ঢাকা, ১৮ এপ্রিল (টাইমনিউবিডি.কম) // জেএ[/b]
শ্রেণীহীন
এর সুরাহা করতেই হবে
পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন,‘আগের মতোই পরিবেশ নিয়ে কার্যক্রম চালিয়ে যাব। আমার কারণে যদি এই অপহরণ হয়,তাহলে অপহরণকারীদের উদ্দেশ্য আমার অবস্থান থেকে আমাকে সরানো। ওই উদ্দেশ্য আমি





