ঝিনাইদহের মহেশপুরে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। নিহত যুবকের নাম মাসুম (২৫)।
বুধবার সকাল ১০টার দিকে মহেশেপুর উপজেলার বারোমাসী ব্রিজের পাশে একটি সেগুন বাগান থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, নিহতের শরীরে তিনটি গুলির চিহ্ন রয়েছে। নিহত মাসুম কোটচাঁদপুর উপজেলার রেল স্টেশন পাড়ার সজিব উদ্দিনের ছেলে।
মহেশপুর থানার ওসি আকরাম হোসেন জানান, মহেশপুর-কোটচাঁদপুরের বারোমাসী ব্রিজের পাশে সেগুন বাগান থেকে মাসুম নামে এক যুবকের গুলিবিদ্ধ লাশ পাওয়া গেছে।
পুলিশ জানায়, নিহত মাসুম একজন ছিনতাইকারী ও ডাকাত। তার বিরুদ্ধে মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলায় একাধিক সন্ত্রাসী মামলা রয়েছে।
ঝিনাইদহ,১৯মার্চ,টাইমনিউজবিডি//এসএইচ