খাগড়াছড়ির গুইমারায় বাসচাপায় চিত্তজ্যোতি চাকমা (২৫) নামের পাহাড়ী ছাত্র পরিষদের (পিসিপি) এক নেতা নিহত হয়েছেন। তিনি ইউপিডিএফ সমর্থিত পাহাড়ী ছাত্র পরিষদের গুইমারা থানা কমিটির সভাপতি ছিলেন।
খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের ডক্টরটিলা নামক স্থানে শুক্রবার বিকেল ৪টায় এই দুর্ঘটনা ঘটে।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউসুফ মিয়া বলেন, ওই ছাত্রনেতা নিজের মোটরসাইকেলে করে মাটিরাঙ্গা আসছিলেন। এসময় খাগড়াছড়ি থেকে ফেনীগামী শিউলি এন্টাপ্রাইজের হিলকিং নামে একটি বাস (চট্টমেট্রো জ-১১০১৬৪) মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চিত্তজ্যোতি চাকমার মৃত্যু হয়।
ঘাতক বাসটিকে আটক করা সম্ভব হলেও এর চালক পালিয়ে গেছে বলে তিনি জানান।
[b]ঢাকা, ২৩ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় পিসিপি নেতা নিহত
খাগড়াছড়ির গুইমারায় বাসচাপায় চিত্তজ্যোতি চাকমা (২৫) নামের পাহাড়ী ছাত্র পরিষদের (পিসিপি) এক নেতা নিহত হয়েছেন। তিনি ইউপিডিএফ সমর্থিত পাহাড়ী ছাত্র পরিষদের গুইমারা থানা কমিটির সভাপতি ছিলেন। খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের ডক্টরটিলা নামক স্থানে





