[b]ঢাকা:[/b] লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ প্রধানমন্ত্রীকে ত্যাগ স্বীকারের মাধ্যমে দলের গ্রহণযোগ্যতা তৈরীর আহ্বান জানিয়ে বলেছেন, 'নবম জাতীয় সংসদ এখনো বহাল আছে। তাই প্রহসনের নির্বাচন বন্ধ করার সময় এখনো ফুরিয়ে যায়নি। নির্বাচন বন্ধ করার ব্যাপারে সংবিধানে কোনো বাধা নেই। তাই সব রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে সবার কাছে গ্রহণযোগ্য হওয়ার মতো একটি নির্বাচন জনগণকে উপহার দিন।'
বুধবার গণমাধ্যমে পঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
গণতন্ত্রের নামে রাজতন্ত্রের মাধ্যমে দেশ পরিচালিত হচ্ছে উল্লেখ করে তিনি আরো বলেন, 'বর্তমান সরকার গত পাঁচ বছরে নিরাপত্তা বাহিনীকে ব্যবহার করে বিরোধী দল ও সাধারণ জনগণকে নির্বিচারে হত্যা, গুম ও গণগ্রেফতার করছে। একদিকে সাধারণ মানুষ আজ নিরাপদে নেই, অন্যদিকে নেতাদের লাগামহীন কথায় তারা জর্জরিত।'
তিনি বলেন, 'নেতারা যেমন খুশি মিথ্যা বক্তব্য দিয়ে যাচ্ছেন। জনগণের কাছে তারা ঘৃণার পাত্রে পরিণত হচ্ছেন, এ ব্যাপারে প্রধানমন্ত্রী নিজেও অবগত আছেন।'
প্রধানমন্ত্রীকে গোঁয়ার্তুমি ত্যাগ করার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, 'দেশ যে চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছে তা কারোই কাম্য নয়। এ অবস্থা অব্যাহত থাকলে তা আপনার দল ও দেশের সবার জন্যই বিপর্যয় ডেকে আনবে। দেশের অবস্থা উপলব্ধি করে জেদী মনোভাব ত্যাগ করুন। দেশে সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে ন্যায় বিচার, মানবাধিকার ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে পারলেই আপনাকে ইতিহাস শ্রদ্ধা ভরে স্মরণ করবে। ধ্বংসের মাধ্যমে, সমাজে অস্থিরতা সৃষ্টি করে আপনি ইতিহাসে জায়গা করে নিতে পারবেন না।'
১৯৭৪ সাল ছাড়া কখনো একদলীয় নির্বাচন এদেশে হয়নি উল্লেখ করে তিনি বলেন, 'বর্তমানে দেশে ৪১টি নিবন্ধিত রাজনৈতিক দল আছে, অথচ আওয়ামী লীগ ও তাদের সমর্থিত প্রার্থীসহ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা মাত্র ৭২৮ জন। অর্থাৎ সব প্রার্থী আপনারই দলের। তাই এখানে আইনশৃঙ্খলা বাহিনী এবং নির্বাচন কমিশনের কোনো ভূমিকা নেই। তাছাড়া নির্বাচন কমিশন যে সরকারেরই একটি আজ্ঞাবহ সংস্থা তা এখন সন্দেহাতীতভাবে প্রমাণিত।'
জাতীয় ঐক্য গড়ে তোলার ক্ষেত্র প্রস্তুত করার মাধ্যমে দেশের মর্যাদা রক্ষা করার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে তিনি ৫ তারিখ অনুষ্ঠিতব্য নির্বাচন বন্ধ করার আশা ব্যক্ত করেন।
প্রহসনের নির্বাচন বন্ধ করার সময় এখনো ফুরিয়ে যায়নি: অলি
ঢাকা: লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ প্রধানমন্ত্রীকে ত্যাগ স্বীকারের মাধ্যমে দলের গ্রহণযোগ্যতা তৈরীর আহ্বান জানিয়ে বলেছেন, 'নবম জাতীয় সংসদ এখনো বহাল আছে। তাই প্রহসনের নির্বাচন বন্ধ করার সময় এখনো ফুরিয়ে যায়নি। নির্বাচন বন্ধ করার ব্যাপারে সংবিধানে কোনো বাধা নেই। তাই সব রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে সবার কাছে গ্রহণযোগ্য হওয়ার মতো একটি নির্বাচন জনগণকে উপহার দিন।'
শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান
ত্রয়োদশ জাতীয় সংসদে নতুন দুই সদস্য হিসেবে যুক্ত হয়ে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজয়ী মির্জা ফয়সল আমীন এবং সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচনে নির্বাচিত এলিজা জামান সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন।
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ব্যাপক অনিয়ম নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবি করা বাস্তবতার সঙ্গে সংগতিপূর্ণ নয়: জামায়াত
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ব্যাপক অনিয়ম, অব্যবস্থাপনা, বলপ্রয়োগ ও দলীয়করণের অভিযোগ তুলে নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবি করাকে বাস্তবতার সঙ্গে অসংগতিপূর্ণ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। তিনি এসব ঘটনার তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
শপথ পেছানোর চক্রান্ত ইসরাইলে আরব ভোট বাড়াতে কাতার-তুরস্কের অর্থায়নের অভিযোগ
ইসরাইলের নির্বাচনে আরব জনগোষ্ঠীর ভোটার উপস্থিতি বাড়াতে কাতার ও তুরস্কসহ বিদেশি পক্ষগুলো অর্থ জুগিয়েছে কি না, তা তদন্ত করছে দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেত। নির্বাচনে বিদেশি অর্থায়ন ও হস্তক্ষেপের অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রধান ও সুপ্রিম কোর্টের বিচারপতি নোয়াম সোলবার্গ।
ঠাকুরগাঁওয়ে সুষ্ঠু নির্বাচন হবে, উদ্বেগের কারণ নেই: ইসি সচিব
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেছেন, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচনী এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পাশাপাশি মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী নিরাপত্তা বাহিনীর সদস্যদের দেওয়া হয়েছে বডিওন ক্যামেরা।
ঠাকুরগাঁওয়ের নির্বাচনে কারচুপি হলে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি ১১ দলের
আগামীকাল ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচন সুষ্ঠু না হলে সারাদেশে আন্দোলন ছড়িয়ে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১-দলীয় জোটের সমন্বয়ক এ এইচ এম হামিদুর রহমান আযাদ।
















