ঢাকা: সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুবসহ আটক বিএনপির তিন নেতাকে ঢাকার সিএমএম কোর্টে হাজির করা হয়েছে।
আজ বুধবার বিকাল সোয়া তিনটার দিকে তাদেরকে কড়া পুলিশি পাহাড়ায় আদালতে নেয়া হয়। এর আগে তাদের বিরুদ্ধে গত ৪ জানুয়ারী রমনা বিভাগের ডিসি অফিসে বোমা হামলার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকালে জাতীয় প্রেসক্লাবে একটি অনষ্ঠান শেষে বের হবার পর পুলিশ খন্দকার মাহবুব হোসেনকে আটক করে।
প্রায় একই সময় বিভিন্ন স্থান থেকে বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদীন ফারুকসহ ছয় বিএনপি নেতাকে আট করা হয়। পরে দলের সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলনকে রেখে ফারুকসহ বাকী পাঁচজনকে ছেড়ে দেয়া হয়।
এদিকে, আটক বাংলাদেশ বার কাউন্সিলের সহ-সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, বিএনপির ভাইস-চেয়ারম্যান সেলিমা রহমান ও সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলনের বিরুদ্ধে রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
শ্রেণীহীন
খন্দকার মাহবুবসহ আটক বিএনপির তিন নেতা সিএমএম কোর্টে
সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুবসহ আটক বিএনপির তিন নেতাকে ঢাকার সিএমএম কোর্টে হাজির করা হয়েছে। আজ বুধবার বিকাল সোয়া তিনটার দিকে





