গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় নাশকতার মামলায় এক শিবির নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। শিবির নেতার নাম সুমন (২২)।
বৃহস্পতিবার দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়।
শিবির নেতা সুমন পলাশবাড়ী সরকারি কলেজ শিবিরের সাবেক সাধারণ সম্পাদক এবং উপজেলা সদরের মেহদীপুর ইউনিয়নের গাড়ানাটা গ্রামের মৃত. আজিজার রহমানের ছেলে।
পলাশবাড়ী থানার ওসি গোপাল চন্দ্র চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে জানান, সুমন আন্দোলনের নামে রাস্তা কাটাসহ একাধিক নাশকতার সঙ্গে জড়িত। বুধবার রাতে শহরের উত্তর বাস স্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
[b]ঢাকা ২৯ মে (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]