কখনই বাংলাদেশে নির্বাচন পুরোপুরি সুষ্ঠু হয়নি মন্তব্য করে নির্বাচন কমিশনার শাহনেওয়াজ বলেছেন সুষ্ঠু নির্বাচনের জন্য আইন পরিবর্তন করতে হবে।
মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।
সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার পরও সহিংসতার ঘটনা ঘটেছে। আগের কমিশনারদেরও এ নিয়ে অতৃপ্তি ছিল বলে জানান তিনি।
শাহনেওয়াজ বলেন, উপজেলা নির্বাচন সম্পূর্ণ সুষ্ঠু বলা যাবে না। নির্বাচনে অনিয়ম অস্বীকারের সুযোগ নেই। যাদের দিয়ে নির্বাচনী কাজ করানো হয় তারা সঠিকভাবে দায়িত্ব পালন না করায় এমন অনিয়মের ঘটনা ঘটে বলে জানান তিনি।
এসময় তিনি বলেন, এটা আমাদের স্বীকার করতেই হবে যে কিছুটা হলেও অনিয়ম হয়েছে। অনিয়মগুলো পর্যালোচনা করে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।
[b]ঢাকা, ১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসআর[/b]
শ্রেণীহীন
বাংলাদেশে কখনই সুষ্ঠু নির্বাচন হয়নি: শাহনেওয়াজ
কখনই বাংলাদেশে নির্বাচন পুরোপুরি সুষ্ঠু হয়নি মন্তব্য করে নির্বাচন কমিশনার শাহনেওয়াজ বলেছেন সুষ্ঠু নির্বাচনের জন্য আইন পরিবর্তন করতে হবে।মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয়ে





