এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ না পাওয়ায় মো. সৌরভ (১৭) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে।
শনিবার চট্টগ্রামের মেহেদীবাগে এ ঘটনা ঘটেছে। নিহতের গ্রামের বাড়ি পাবনার বেড়ায়।
সৌরভের মা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র নার্স। সম্প্রতি সে তার মায়ের বাসায় এসেছে।
পরিবার সূত্রে জানা গেছে, সৌরভ পাবনার একটি হাই স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছিল আজ ফলাফল প্রকাশিত হওয়ার পর সে জিপিএ-৪.০৩ পেয়েছে।
ফলাফল প্রকাশের পর বন্ধুরা সৌরভের বাসায় এসে তার ঘরের দরজা বন্ধ অবস্থায় দেখে। এ সময় তার মা এসে দরজা ভেঙ্গে দেখে সিলিং ফ্যানে সৌরভের লাশ ঝুলে আছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক জাহাঙ্গীর জানিয়েছেন, হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে জাহাঙ্গীর জানান, জিপিএ-৫ অর্জন করতে না পারায় গলায় ফাঁস লাগিয়ে সৌরভ আত্মহত্যা করেছে।
[b]ঢাকা, ১৭ মে (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]
শ্রেণীহীন
জিপিএ-৫ না পেয়ে শিক্ষার্থীর আত্মহত্যা
এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ না পাওয়ায় মো. সৌরভ (১৭) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। শনিবার চট্টগ্রামের মেহেদীবাগে এ ঘটনা ঘটেছে। নিহতের গ্রামের বাড়ি পাবনার বেড়ায়





