[b]ঢাকা:[/b] বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে এক ঘণ্টারও বেশি সময় ধরে বৈঠক করেছেনে ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন। তবে তাদের মধ্যে কী বিষয়ে কথা হয়েছে তা জানা যায়নি।
সোমবার বিকাল ৫টা ২৭ মিনিটে গুলশানের ৭৯ নম্বর সড়কে খালেদার বাড়ি ফিরোজার পূর্ব পাশের ফটক দিয়ে ভেতরে ঢোকেন ব্রিটিশ দূত।
সাক্ষাৎ শেষে ৬টা ৪২ মিনিটে বের হয়ে চলে যাওয়ার সময় সাংবাদিকরা বৈঠকের বিষয়ে জানতে চাইলে তাদের পাশ কাটিয়ে যান গিবসন। এ সময় তিনি গাড়ির কাঁচ বন্ধ করে দ্রুত খালেদা জিয়ার বাসা ত্যাগ করেন।
খালেদা জিয়ার বাড়ির সামনে ও গলির মুখে গত দুদিন ধরে পাঁচটি বালির ট্রাক দাঁড় করিয়ে রাস্তা বন্ধ রাখা হলেও ব্রিটিশ হাই কমিশনার আসার সময় একটি ট্রাক সরিয়ে জায়গা করে দেয়া হয়। তিনি ফিরে যাওয়ার পর আবার ট্রাকটি আগের জায়গায় এনে রাখা হয়।
তিনি পৌঁছানোর আধা ঘণ্টা আগে বিএনপি চেয়ারপার্সনের দুই উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমেদ এবং দলের ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী ওই বাসায় প্রবেশ করেন।
শুক্রবার গুলশানের ওই বাসা ঘিরে পুলিশি নিরাপত্তা বাড়ানোর পর এই প্রথম দলের কোনো নেতাকে খালেদার বাসায় ঢুকতে দেয়া হয়।
ধারণা করা হচ্ছে, গিবসনের সঙ্গে খালেদার বৈঠকের কারণেই এই তিন নেতাকে প্রবেশের অনুমতি দেয়া হয়েছে।
এর আগে খালেদা জিয়ার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ করার বিষয়টি জানায় চেয়ারপারসনের প্রেসউইং। তবে এটা সৌজন্য সাক্ষাৎ নাকি সুনির্দিষ্ট এজেন্ডা নিয়ে তাদের বৈঠক হবে সে ব্যাপারে কিছু জানানো হয়নি।
শ্রেণীহীন
খালেদার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক
ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে এক ঘণ্টারও বেশি সময় ধরে বৈঠক করেছেনে ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন। তবে তাদের মধ্যে কী বিষয়ে কথা হয়েছে তা জানা যায়নি।





