[b]ওয়াশিংটন: [/b]বাংলাদেশ সরকার একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে ব্যর্থ হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের উপ-মুখপাত্র ম্যারি হার্ফ। এটা কোনো ভালো লক্ষণ নয় বলেও উল্লেখ করেন তিনি।
এ ছাড়া, ম্যারি হার্ফ জানান, যুক্তরাষ্ট্র বাংলাদেশের অবস্থা পর্যালোচনা করছে এবং প্রয়োজন মতো পদক্ষেপ নিচ্ছে।
বৃহস্পতিবার ওয়াশিংটনে নিয়মিত প্রেসব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন ম্যারি হার্ফ।
প্রধান বিরোধী জোটের নির্বাচন বয়কটের কারণে অর্ধেকেরও বেশি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা ইতোমধ্যে নির্বাচিত হয়ে গেছেন। এমন অবস্থায় ৫ জানুয়ারির নির্বাচনের ফলাফলকে যুক্তরাষ্ট্র স্বীকৃতি দেবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ম্যারি হার্ফ বলেন,"আমি নির্বাচনের ফলাফলের পরে যা বলা দরকার তা এখনই বলতে চাই না। বিষয়টি স্পষ্ট,তারা একটি সুষ্ঠু,নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের পদক্ষেপ নেয়নি। সুতরাং এটা কোনো ভালো লক্ষণ নয়। কিন্তু আমি ভবিষ্যতে যা বলা দরকার তা এখনই বলতে চাই না।"
বাংলাদেশের চলমান পরিস্থিতির কোনো আপডেট আছে কি না এমন প্রশ্নের জবাবে উপ-মুখপাত্র বলেন,"সোমবার কথা বলার পর আমার কাছে তেমন কোনো আপডেট আছে বলে মনে করি না। আবারো আগের মতোই বলছি,আমরা বিশ্বাস করি গঠনমূলক সংলাপের জন্য দুদলের আরো উদ্যোগী হওয়া দরকার। একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য গ্রহণযোগ্য উপায় খুঁজে বের করা দরকার। সহিংসতা কখনোই গ্রহণযোগ্য নয়; এটা গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করে।"
যুক্তরাষ্ট্র নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না এবং দুদলের মধ্যে সমঝোতা না হওয়ায় আবারো হতাশা প্রকাশ করে ম্যারি হার্ফ বলেন,"এ সপ্তাহের শেষে সংসদ নির্বাচন। আমরা নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছি না। প্রধান রাজনৈতিক দলগুলো একটি সুষ্ঠু,নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য সমঝোতায় পৌঁছাতে না পারায় আমরা হতাশ। আমরা সমঝোতার জন্য উৎসাহ দিচ্ছি ও পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছি।"
বিরোধী দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গৃহবন্দী কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ম্যারি হার্ফ জানান, এ বিষয়ে যুক্তরাষ্ট্র স্টেট ডিপার্টমেন্ট খোঁজ নিচ্ছে
শ্রেণীহীন
পরিস্থিতি পর্যবেক্ষণ করে পদক্ষেপ ফেলবে যুক্তরাষ্ট্র
ওয়াশিংটন: বাংলাদেশ সরকার একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে ব্যর্থ হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের উপ-মুখপাত্র ম্যারি হার্ফ। এটা কোনো ভালো লক্ষণ নয় বলেও উল্লেখ করেন তিনি।





