উন্নত জীবনের আশায় জর্ডানে পাড়ি জমানো আট অভিবাসী নারী শ্রমিক দেশে ফিরলেন। প্রতিশ্রুত বেতনা না পাওয়া, নির্যাতিত হওয়াসহ নানা কারণে দেশে ফিরতে বাধ্য হলেন তারা।
রোববার সকাল ৯টার দিকে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সহায়তায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তারা। বিমানবন্দরে নেমেই স্বজনদের সামনে কান্নায় ভেঙে পড়েন। সরকারিভাবে গৃহশ্রমিক হিসেবে বিদেশ পাড়ি জমিয়েছিলেন তারা।
ফিরে আসা নারীরা হলেন, মানিকগঞ্জের সরাইলের ফিরোজা বেগম, নেত্রোকোনার বারবুড়ির পপি আক্তার, ঢাকার কামরাঙ্গীর চরের আয়নামতি বেগম, কিশোরগঞ্জের কুলিয়াচরের আম্বিয়া আক্তার এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জের মরিয়ম বেগম।
মরিয়মের চাচা সুরুজ মিয়া বলেন, আমার ভাতিজি ৮মাস আগে বিদেশে যায়। কিন্তু যাওয়ার পর তেমন কোনো টাকা পাঠাতে পারেনি সে। গৃহকর্তা তাকে অনেক নির্যাতন করতো। এ কারণেই দেশে ফিরে আসতে বাধ্য হয়েছে মরিয়ম।
এর আগে হংকং থেকেও বেশ কয়েকজন গৃহশ্রমিক ফিরে আসেন।
[b]ঢাকা, ২৪ র্মাচ (টাইমনউিজবডি.কম)//এএইচ[/b]