বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) চুয়াডাঙ্গার দামুড়হুদায় ৩৯০ কেজি ভারতীয় জিরা আটক করেছে ।  বৃহস্পতিবার ভোর পাঁচটায় উপজেলার মুন্সীপুর থেকে এ জিরা আটক করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, মুন্সীপুর ক্যাম্পের কমান্ডার নাজমুল হক সঙ্গীয় ফোর্সসহ গোপন তথ্যর ভিত্তিতে সীমান্তের একটি ঝোপে ওঁৎপেতে ছিল। এসময় পাঁচজন চোরাচালানীকে দেখে ধাওয়া করে। তখন তারা পাঁচটি প্লাষ্টিকের বস্তা ফেলে পালিয়ে যায়। বস্তা তল্লাশি করে ৩৯০ কেজি ভারতীয় জিরা উদ্ধার কর হয়।
এ দিকে দর্শনা এলাকায় অভিযান চালিয়ে ১৬৩ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ আটক করেছে (বিজিবি)।
বৃহস্পতিবার ভোর ছয়টার দিকে দর্শনা থেকে এ সকল পলিথিন ব্যাগ আটক করা হয়।
আটককৃত জিরা ও পলিথিনের আনুমানিক মূল্য ছয়লাখ টাকা। এগুলো সকাল নয়টায় দর্শনা কাষ্টমস গুদামে জমা দেওয়া হয়েছে বলে জানায় বিজিবি।
[b]ঢাকা, ১৭ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]