আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাতক্ষীরার কালিগঞ্জের পল্লী এলাকায় আওয়ামী লীগের দু'গ্রুপের মধ্যে সংঘর্ষে ৪জন গুরুতর আহত হয়েছেন। শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এ সংঘর্ষ অব্যাহত থাকে। আহতদের শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন- কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর গ্রামের বড়বুলা আক্কাজের ছেলে আব্দুল মাজেদ ঘুঘু (৩৫), একই গ্রামের ও আহাদুল গাজীর ছেলে নুরুল গাজী (৩৩), একই গ্রামের মাসুদ আলী বিশ্বাসের ছেলে রুবেল বিশ্বাস (২৪) ও মোহর আলী বিশ্বাসের ছেলে ফিরোজ বিশ্বাস (২৬)।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম রহমান জানান, উভয়পক্ষের ৪ জন জখম হয়েছেন। তবে শনিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত কোনো পক্ষই থানায় অভিযোগ দায়ের করেনি। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।
[b]ঢাকা, ২৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]