স্বাস্থ্য সহকারী পদে নিয়োগ পরীক্ষায় অংশ নিতে এসে গাইবান্ধায় ভুয়া পরীক্ষার্থীসহ সাতজনকে আটক করা হয়েছে। পরে তাদের বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদ- প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার সকালে শহরের আহম্মদ উদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজের পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক রাফিউল আলম ওই রায় প্রদান করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক কামাল উদ্দিন বিশ্বাস বলেন, সাজাপ্রাপ্তরা গাইবান্ধা শহরের আহম্মদ উদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজের পরীক্ষা কেন্দ্রে বদলি পরীক্ষা দিতে আসে।
বিষয়টি ভ্রাম্যমাণ আদালতের নজরে আসলে তাদের আটক করে সাজা প্রদান করা হয়।
[b]ঢাকা, ২৮ মার্চ (টাইমনিউজবিডি.কম) //  জেআই[/b]