নীলফামারী সদরের মাঝাপাড়া এলাকার জঙ্গি আস্তানা থেকে পাঁচ জনকে আটক করা হয়েছে। ভোররাত থেকে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়িটি ঘেরাও করা হয়
আজ শনিবার (৪ ডিসেম্বর) সকালে র্যাব-১৩ এর পরিচালক রেজা আহমেদ সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানান, মাঝাপাড়া পুটিহারি এলাকার ওই বাড়িটি আজ ভোররাত থেকেই ঘিরে রাখা হয়।

সেখানে অভিযান চালিয়ে পাঁচ জনকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে বোমা তৈরির সরাঞ্জম ও উন্নত বিস্ফোরক ডিভাইস (আইইডি)। ঘটনাস্থলে র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিটের একটি টিম কাজ করছে।
র্যাবের মিডিয়া কমান্ডার কর্নেল খন্দকার আল ময়িন জানান, আজ বেলা ৩টায় সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
এইচএন





