[b]চবি:[/b] ৫ জানুয়ারির প্রহসনের নির্বাচন,বিরোধী জোটের উপর দমন-নিপীড়নে উদ্বেগ,উৎকণ্ঠা ও হতাশা প্রকাশ করে এক যুক্ত বিবৃতি প্রদান করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা, গণতন্ত্র,ধর্মীয় মূল্যবোধ ও বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী ২৪৯ জন শিক্ষক (সাদা দল)।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক ড. মো: আতিয়ার রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিবৃতিতে তাঁরা বলেন ৫ জানুয়ারির প্রতিদ্বন্দ্বিতাবিহীন,ভোটারবিহীন ও পর্যবেক্ষকবিহীন একতরফা নির্বাচন দ্বারা সরকার গণতন্ত্রের শিকড় উপড়ে ফেলেছে। এমন নির্বাচন সংবিধানকে রক্ষা করতে পারার প্রশ্নই ওঠেনা;বরং এটা এক সুস্পষ্ট সাংবিধানিক প্রতারণা। কোনো বিবেচনাতেই এ নির্বাচন দেশ-বিদেশের কারো কাছেই গ্রহণযোগ্য নয়।
তাঁরা বলেন,গণতন্ত্র মানেই হলো দেশকে স্বাধীন করার তথা মানুষকে মুক্ত করার আকাংখা। অথচ তামাশার এ নির্বাচন সরকার ও রাষ্ট্রকে জনগনের বিপক্ষে দাঁড় করিয়ে দিয়েছে এবং দেশের মানুষকে জিম্মি করে ফেলেছে। তাই আজ কেউ কথা বললেই গ্রেফতার হয়ে যায়। কথা বলার অধিকারকে হরণ করে বিরোধী দলের নেতাকে আজ অবরুদ্ধ করে রাখা হয়েছে। দেশের প্রতিথযশা সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেন সহ যারাই কথা বলেছেন তারাই গ্রেফতার হচ্ছেন। এটা স্বৈরাচারিতার এক ভয়ংকর রূপ যা এরশাদকেও হার মানিয়েছে ইতোমধ্যে।
বিবৃতিতে শিক্ষকবৃন্দ সরকারকে এ অবস্থান থেকে সরে এসে বিরোধী জোটের নেতা কর্মীদের মুক্তি দিয়ে অতিসত্ত্বর অবাধ,নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। তথাকথিত এ নির্বাচনে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আওয়ামী লীগের পরাজিত প্রার্থীদের সাম্প্রতিক হামলার ঘটনারও তীব্র নিন্দা জানান শিক্ষকগন। সেই সাথে বিরোধী দলীয় নেতাকর্মীদের বাসাবাড়িতে যৌথ বাহিনী ও আওয়ামী বাহিনীর হামলারও নিন্দা জানান এবং বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে শাস্তি প্রদানের জন্য সরকারের নিকট দাবি জানান। বিবৃতিদাতা শিক্ষকদের মধ্যে রয়েছেন- প্রফেসর কে এম গোলাম মহিউদ্দিন,প্রফেসর ড. হাসান মোহাম্মদ,প্রফেসর ড. প্রফেসর ড. আ. ন. ম. মুনির আহমদ,প্রফেসর মোজাফফর আহমদ চৌধুরী,প্রফেসর ড. সিদ্দিক আহমদ চৌধুরী, প্রফেসর ড. আবুল কালাম আযাদ,প্রফেসর ড. আবদুল করিম,প্রফেসর ড. আতিকুর রহমান,প্রফেসর ড. কামাল হোসাইন,প্রফেসর ড. হারুনুর রশীদ,প্রফেসর ড. মতিউর রহমান,প্রফেসর আবদুল হাকিম,প্রফেসর ড. আলী অজাদী, প্রফেসর আ.ক.ম. আব্দুল কাদের,প্রফেসর ড. মোকতার আহমেদ,প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান,প্রফেসর ড. আ.স.ম.আবদুল মান্নান চৌধুরী,প্রফেসর ড. আশরাফুল ইসলাম, প্রফেসর ড. মোহাম্মদ শামসুদ্দিন,প্রফেসর ড. রফিকুল ইসলাম,প্রফেসর ড. মোশারেফ হোসেন ভূঁইয়া প্রমুখ।
শ্রেণীহীন
তামাশার নির্বাচন বাতিলের দাবি চবি শিক্ষক সমাজের
৫ জানুয়ারির প্রহসনের নির্বাচন,বিরোধী জোটের উপর দমন-নিপীড়নে উদ্বেগ,উৎকণ্ঠা ও হতাশা প্রকাশ করে এক যুক্ত বিবৃতি প্রদান করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা, গণতন্ত্র,ধর্মীয় মূল্যবোধ ও বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী ২৪৯ জন শিক্ষক (সাদা দল)।





