[b]ঢাকা:[/b] রাজধানীর গাবতলী সংলগ্ন বেড়িবাঁধের কুদ্দুসের বস্তির একটি ঘরে জসিম (২৮) নামের এক যুবক আত্মহত্যা করেছে।
রোববার বিকাল সাড়ে তিনটার দিকে তার লাশ উদ্ধার করা হয়।
বিষয়ে শাহ আলী থানার এস আই সেলিম রেজা জানান,নিহত যুবক তার আপন ভাইয়ের সঙ্গে বস্তিতেই থাকতো। এখানে তার বাবা-মা কেউ নেই। বিকালে পুলিশকে খবর দিলে পুলিশ একটি কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে।
লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলেও জানান তিনি।