[b]পাবনা:[/b] পাবনার সাঁথিয়া উপজেলার একটি ভোটকেন্দ্রে এবং বেড়া উপজেলায় ১টি ভোট কেন্দ্রে আগুন দিয়েছে দূর্বৃত্তরা।
শনিবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।
পাবনা পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ জানান,কড়া নজরদারির মধ্যেও দুর্বৃত্তরা ওই ভোট কেন্দ্রে আগুন দেয়ার চেষ্টা করেছিল। তবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ভোট গ্রহণে কোনো সমস্যা হবে না বলেও জানান তিনি।
স্থানীয়রা জানান,ঘটনার সময় একদল দুর্বৃত্ত ঈশ্বরদী উপজেলার সামান্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের একটি কক্ষে পেট্রল দিয়ে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে স্থানীয় লোকজন ও পুলিশ আগুন নেভায়। এতে কক্ষের কয়েকটি বেঞ্চ পুড়ে যায়।
অপরদিকে বেড়া উপজেলার পৌর এলাকায় হাতিগাড়া প্রাথমিক বিদ্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এসময় স্কুলের কয়েকটি ব্রেঞ্চ পুড়ে যায় বলে নির্ভরযোগ্য সূত্রে জানা যায়।
শ্রেণীহীন
পাবনায় ২টি ভোটকেন্দ্রে আগুন
পাবনা: পাবনার সাঁথিয়া উপজেলার একটি ভোটকেন্দ্রে এবং বেড়া উপজেলায় ১টি ভোট কেন্দ্রে আগুন দিয়েছে দূর্বৃত্তরা। শনিবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।





