বগুড়ার শাজাহানপুর উপজেলার নয়মাইল এলাকায় বিএনপি নেতার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দলের ধারালো অস্ত্রের আঘাতে ১ জন গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে ১৫/২০ জনের একদল ডাকাত নয়মাইল এলকার সার ও তৈল ব্যবসায়ী আলহাজ্ব আতাহার আলীর বাড়িতে হানা দেয়। ডাকাতির সময় বাড়ির সদস্যদের ধারালো অস্ত্রসহ আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে ১টি বন্দুক, ৩০ ভরি স্বর্ণালঙ্কার, নগদ পাঁচ লক্ষ টাকাসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
এ সময় ব্যবসায়ীর মেয়ের জামাই মহসিন আলী (৪০) বাধা দিতে গেলে তাকে রামদা দিয়ে মাথায় আঘাত করে ডাকাতদল। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি ঘটলে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়।
শাজাহানপুর থানার ওসি আব্দুল মান্নান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পুলিশ মালামাল উদ্ধারে অভিযান শুরু করেছে।
[b]বগুড়া, ৩১ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]
শ্রেণীহীন
বগুড়ায় বিএনপি নেতার বাড়িতে ডাকাতি: গুরুত আহত ১
বগুড়ার শাজাহানপুর উপজেলার নয়মাইল এলাকায় বিএনপি নেতার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দলের ধারালো অস্ত্রের আঘাতে ১ জন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টা





