টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় কৃষক লীগের কেন্দ্রীয় নেতা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৪ জন।
শুক্রবার বেলা পৌনে ১টায় ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর কাদেরিয়া টেক্সটাইল মিলসের সামনে বাস চাপায় নিহত হয়েছেন মোঃ আলম পালোয়ান (৩৫)। তিনি বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও গাজীপুর জেলা কৃষক লীগের যুগ্ম সম্পাদক। তার বাড়ি গাজীপুর সদর উপজেলার পোঁড়াবাড়ি এলাকায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়,আলম পালোয়ান পোড়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি। বার্ষিক ক্রীড়ানুষ্ঠানে সাংসদ জাহিদ আহসান রাসেলকে আমন্ত্রণ দিয়ে বাড়ি ফেরার সময় কাদেরিয়া মিলের সামনে বাসের জন্য অপেক্ষা করছিলেন তিনি। এসময় সাতাইশ পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। টঙ্গী হাসপাতালে নেয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
[b]ঢাকা, ৭ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় কৃষকলীগ নেতা নিহত
টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় কৃষক লীগের কেন্দ্রীয় নেতা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৪ জন। শুক্রবার বেলা পৌনে ১টায় ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর কাদেরিয়া টেক্সটাইল মিলসের সামনে বাস চাপায় নিহত হয়েছেন মোঃ আলম পালোয়ান (৩৫)।





