নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পাগলা কোস্ট গার্ড স্টেশন দু’দিনে বুড়িগঙ্গা নদীতে ৪২টি নৌযানকে ৪৮ লাখ ৩৪ হাজার ৭৫০ টাকা জরিমানা করেছে। সরকারি কর ফাঁকির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত এসব জরিমানার অর্থ আদায় করেন।
মঙ্গলবার বিকেলে কোস্ট গার্ডের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  
ওই অভিযানে যেসব বাল্কহেড ও নৌযান সরকারি ভ্যাট ফাঁকি দিয়ে বিভিন্ন মালামাল পরিবহন করছিল সেসব বাল্কহেড ও নৌযানকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত গঠন করে ৪২টি বাল্কহেড ও নৌযান থেকে সর্বমোট ৪৮ লাখ ৩৪ হাজার ৭৫০ টাকা জরিমানা আদায় করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।
[b]ঢাকা, ৪ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]