পাবনা জেলার চাটমোহর উপজেলার গুয়াখড়া এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি (৩৫) নিহত হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের নাম পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঈশ্বরদী-ঢাকা রেলপথের গুয়াখড়া স্টেশন সংলগ্ন রেল লাইন পারাপারের সময় ঢাকাগামী আন্তনগর সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।
চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান মুন্সি নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
[b]ঢাকা, ৮ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
চাটমোহরে ট্রেনে কাঁটা পড়ে এক ব্যক্তি নিহত
পাবনা জেলার চাটমোহর উপজেলার গুয়াখড়া এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি (৩৫) নিহত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের নাম পরিচয় জানা যায়নি।





