গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নুরুল ইসলাম (৩৭) নামে একজন অটোরিকশা চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৫ জন। শুক্রবার বিকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুরুল শেরপুর জেলার নকলা থানার ধলাকান্দা গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
এলাকাবাসী জানান, বিকালে গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় সুপ্রভাত পরিবহনের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি পিকআপকে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপের চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ৬ জন আহত হন।
এদের মধ্যে গুরুতর আহত অটোরিকশা চালক নূরুল ইসলামকে টঙ্গী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়।
টঙ্গী থানার উপ-পরিদর্শক মো. আজিজ জানান, বাসটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।
[b]ঢাকা, ১৬ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]