দেশের উত্তরাঞ্চলের একমাত্র গ্যাসফিল্ড পাবনার সুজানগরের মোবারকপুর প্রকল্পের কাজ শুরু হয়েছে। গ্যাসফিল্ড প্রকল্পের কূপ খননের প্রাক্কলিক কার্যক্রমের জন্য রিগ মবিলাইজেশনে ব্যবহার্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ইতিমধ্যে প্রকল্প এলাকায় আনা হয়েছে।
এপ্রিলের শেষ নাগাদ গ্যাসকূপ খনন শেষ হলে আগস্টেই কূপটিতে তেল-গ্যাসের সম্ভাবনার পরীক্ষণ সম্পন্ন করা যাবে বলে আশা করছেন প্রকল্প পরিচালক আতাউর রহমান।
এই পর্যায়ে পার্শ্ববর্তী উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের পাগলা গ্রামে যে পয়েন্টে সবশেষে মুখ রয়েছে বিস্তীর্ণ এলাকাজুড়ে সেখান থেকেই শুরু হতে যাচ্ছে মোবারকপুর গ্যাসফিল্ড প্রকল্পের কাজ।
এপ্রিলের মধ্যেই গ্যাস ফিল্ডের ক‚প খননের জন্য রিগ মবিলাইজেশনের প্রয়োজনীয় যন্ত্রপাতি ইনস্টল করা সম্ভব হবে। এপ্রিলের শেষ নাগাদ প্রায় ১৫ হাজার ফুট গভীরতা সম্পন্ন একটি ক‚প খনন করা হবে। কাজটি সম্পন্ন করবেন ৪০ জন কর্মকর্তা ও ১৫০ জন শ্রমিকের একটি কর্মীবাহিনী।
গ্যাস ফিল্ডের প্রকল্প পরিচালক জানান, মোবারকপুর গ্যাস ফিল্ডটির কূপ খনন ও পরীক্ষণের জন্য প্রায় ৭ থেকে ৮ মাস সময় লাগবে। এরপর কূপটি পরীক্ষা করে জানা যাবে এখানে তেল-গ্যাসের মজুদ কী পরিমাণ আছে।
তবে আমরা আশা নিয়েই কাজ করছি। আর সরকারের অর্থায়নেই এই কাজটি হচ্ছে। এখান থেকে উত্তোলিত গ্যাস জাতীয় গ্রিডে যোগ হবে।
প্রাথমিক পর্যায়ে একটি কূপ খনন করে গ্যাস উত্তোলনের ব্যাপারটি সার্বিক পরীক্ষণের পর গ্যাস ফিল্ডটিতে গ্যাস উত্তোলন চালু হবে। তবে গ্যাসের পরিমাণ অনুপাতে প্রকল্প লাভজনক হলে অবশ্যই সরকার গ্যাসফিল্ডটি স্থাপন ও পরিচালনা করবে।
গ্যাসের সম্ভাবনা ও চাহিদা অনুযায়ী ধীরে ধীরে দক্ষিণাঞ্চলের দিকে সরিয়ে নতুন নতুন গ্যাস কূপ খনন করা হবে বলে জানান তিনি।
[b]পাবনা, ৩ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//ইএইচ[/b]





