শুক্রবার সন্ধ্যায় কক্সবাজারের মহেশখালী উপজেলায় মাহেন্দ্র গাড়ির ধাক্কায় রেজাউল করিম (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত রেজাউল করিম মহেশখালী উপজেলার পুটিবিলা এলাকার মৃত আতাউর রহমানের ছেলে।
কক্সবাজার সদর হাসপাতালের কর্তব্যরত পুলিশ কর্মকর্তা হাবিলদার প্রণব চাকমা জানান, রেজাউল করিম সকাল ৮টার দিকে বাড়ি থেকে বের হওয়ার সময় মাহেন্দ্রের ধাক্কায় আহত হন।
তিনি আরও জানান,তাকে প্রথমে মহেশখালী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টায় তার মৃত্যু হয়।
ঢাকা, ২৪ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম) // কেএইচ