বগুড়া শহরের সেউজ বাড়ি এলাকায় ছাত্রলীগ কর্মী মজিদ (২৮) কে খুন করেছে দুর্বৃত্তরা। এসময় সোহাগ (২৫) নামে আরো এক ছাত্রলীগ কর্মী আহত হন। সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আনোয়ার হোসেন জানান,জনস্বাস্থ্য প্রকৌশল অফিসে টেন্ডার নিয়ে বিরোধের জের ধরে তাকে খুন করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের সামনে উপর্যুপরি ছুরির আঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। নিহতের পিতার নাম মৃত মুকুল মিয়া। সে সুত্রাপুর এলাকায় নিজ বাড়িতে বসবাস করতো।
আহত মজিদকে শহীদ জিয়াউর রহমান মেডিকেলে নেয়া হলে রাত ৮টা ১০মিনিটে তার মৃত্যু হয়।