বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি ৩২ নাম্বার বাসায় গুলিবর্ষণ, বোমা নিক্ষেপ ও গ্রেনেড হামলার ঘটনায় দায়ের করা মামলার এক আসামীকে গ্রেফতার করা হয়েছে।
আজ বুধবার বিকেলে সিআইডি পুলিশের বিশেষ সুপার আব্দুল কাহহার আকন্দ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। সিআইডির সদরদপ্তরে এই ব্রিফিং অনুষ্ঠত হয়।
বিফ্রিংয়ে জানানো হয়, ১৯৮৯ সালে ধানমন্ডি ৩২ নম্বর রোডে বঙ্গবন্ধুর বাসায় গুলিবর্ষণ, বোমা নিক্ষেপ ও গ্রেনেড হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় দায়ের মামলার ১৩নম্বর আসামী নাজমূল মাকসুদ মুরাদ ঘটনার পর থেকেই বিদেশে পালিয়ে যায়। তিনি আমেরিকার আটলান্টায় অবস্থান করছিলেন বলে তথ্য ছিল। এই তথ্যের ভিত্তিতে পলাতক আসামীকে ইন্টারপোলের সহায়তায় দেশে ফেরত আনা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
[b]জেইউ, ১৯ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেবি[/b]