[b]ওয়াশিংটন:[/b] দক্ষিণ কোরিয়ায় আরো সেনা ও সামরিক সরঞ্জাম মোতায়েন করতে যাচ্ছে ওয়াশিংটন। কোরীয় উপদ্বীপের চলমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে আগামী ফেব্রুয়ারিতে কোরিয়ায় সামরিক উপস্থিতি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন।
মঙ্গলবার পেন্টাগন জানায়,নতুন এ বাহিনীতে থাকবে আটশ’ সেনা ও ‘এম ওয়ান এ টু’ আব্রাহাম যুদ্ধবাজ ট্যাংক। মার্কিন ক্যাভ্যালরি ডিভিশন থেকে এ বাহিনী পাঠানো হবে বলে জানিয়েছে পেন্টাগন।
মার্কিন কর্নেল স্টিভ ওয়ারেন জানান,“প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভারসাম্য প্রতিষ্ঠায় এসব সেনা পাঠানো হচ্ছে। এটা আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ এবং কোরীয় উপদ্বীপের নিরাপত্তা রক্ষার জন্য দেয়া প্রতিশ্রুতি।”
কোরিয়ার গিয়োনজি প্রদেশের বেসামরিক অঞ্চলের দক্ষিণে নতুন এসব সেনা ও সামরিক সরঞ্জাম মোতায়েন করা হবে। এ অঞ্চলটি উত্তর ও দক্ষিণ কোরিয়াকে আলাদা করেছে।
মার্কিন সেনারা সেখানে নয় মাস থাকবে বলে জানান পেন্টাগন মুখপাত্র। উত্তর কোরিয়ার পরমাণু সমৃদ্ধকরণ ও ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘটনা এবং দেশটির নেতা কিম জং উনের প্রভাবশালী ফুফার মৃত্যু কার্যকর করার পর উদ্ভূত পরিস্থিতি মোকাবেলার অজুহাতে আরো মার্কিন সেনা পাঠাতে যাচ্ছে আমেরিকা। সূত্র: আইআরআইবি
দক্ষিণ কোরিয়ায় সেনা ও সামরিক সরঞ্জাম পাঠাবে যুক্তরাষ্ট্র
ওয়াশিংটন: দক্ষিণ কোরিয়ায় আরো সেনা ও সামরিক সরঞ্জাম মোতায়েন করতে যাচ্ছে ওয়াশিংটন। কোরীয় উপদ্বীপের চলমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে আগামী ফেব্রুয়ারিতে কোরিয়ায় সামরিক উপস্থিতি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন।
ইরানে নতুন হামলার তারিখ জানাল যুক্তরাষ্ট্র
ইরানে নতুন করে সামরিক হামলার সম্ভাবনা সামনে রেখে উপসাগরীয় মিত্র দেশগুলোকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। আগামী ৪ নভেম্বর, অর্থাৎ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পরদিন ইরানে স্বল্পস্থায়ী কিন্তু তীব্র হামলা চালানো হতে পারে বলে জানিয়েছেন উপসাগরীয় অঞ্চলের তিনজন জ্যেষ্ঠ আরব কর্মকর্তা। তবে এ বিষয়ে ওয়াশিংটনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।
কেন এটি এত গুরুত্বপূর্ণ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন?
যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের আর মাত্র কয়েক দিন বাকি, যেখানে ভোটাররা এমন এক ভোটে অংশ নেবেন- যা প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের বাকি মেয়াদের ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
ইরানের শর্ত না মানলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয়: গালিবাফ
ইরানের দেওয়া সাতটি শর্ত মেনে না নিলে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধের আলোচনা এগোবে না বলে জানিয়েছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি বলেছেন, ওয়াশিংটনের চাপ কিংবা প্রলোভনে তেহরান নতি স্বীকার করবে না। আলোচনায় অগ্রগতির জন্য ইরানের শর্তগুলো মেনে নেওয়াই একমাত্র পথ।
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর ঐক্যের আহ্বান ইরানের
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ‘আগ্রাসন’ মোকাবিলা এবং মধ্যপ্রাচ্যকে বিভক্ত করার প্রচেষ্টা ঠেকাতে মুসলিম দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, মুসলিম দেশগুলোর ঐক্য, নিরাপত্তা ও উন্নয়ন এগিয়ে নিতে সহযোগিতা করতে প্রস্তুত তেহরান।
যুক্তরাষ্ট্রের ভিসা ইস্যুতে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা
কোনো মামলায় গ্রেফতার হলে মার্কিন ভিসা হারানোর বড় ধরনের ঝুঁকিতে পড়তে পারেন সংশ্লিষ্ট ব্যক্তি। সম্প্রতি ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস এক সতর্কবার্তায় জানিয়েছে, গ্রেফতার হওয়ার মতো ঘটনায় কারো যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হয়ে যেতে পারে। শুধু তা-ই নয়, এমন পরিস্থিতিতে সংশ্লিষ্ট ব্যক্তিকে যুক্তরাষ্ট্র থেকে নিজ দেশে ফেরত পাঠানো এবং পরবর্তীতে ভবিষ্যতে দেশটির ভিসা পাওয়ার ক্ষেত্রে চিরতরে অযোগ্য ঘোষণা করার পথও তৈরি হতে পারে।
















