চতুর্থ দফা উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা সংক্রান্ত এক সভায় বসেছেন নির্বাচন কমিশনাররা। বৃহষ্পতিবার ইসি সচিবালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমেদসহ অন্য কমিশনাররা উপস্থিত আছেন। সবশেষ পাওয়া খবর অনুযায়ী বৈঠকটি এখনো চলছে।
চতুর্থ ধাপে ৯২ টি উপজেলার নির্বাচনের তফসিল বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে এ বৈঠক থেকে। এর আগে আরো তিন ধাপের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার।
ঢাকা, ১৩ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এ এ