ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার বেনজীর আহমেদ বলেন, বাংলা নববর্ষ উপলক্ষে পহেলা বৈশাখের অনুষ্ঠানে দেশজ সংস্কৃতি বিরোধী অনুষ্ঠান করতে দেওয়া হবে না।
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এ ধরনের অনুষ্ঠান আয়োজন করলে তা সাথে সাথে বন্ধ করে দেওয়া হবে।
শনিবার বেলা ১১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে বাংলা নববর্ষ উদযাপন অনুষ্ঠানের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও পরামর্শ প্রদানের এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।  
তিনি বলেন, নববর্ষের উন্মুক্ত স্থানের অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার বেনজির আহমেদ। নিরাপত্তার স্বার্থেই নগরবাসীকে এই নির্দেশ মেনে চলার আহবান।
তিনি আরো বলেন, বাংলা নববর্ষ শিকড়ের অনুষ্ঠান, নাড়ির উত্থান কোনো ভাবেই যেন এই অনুষ্ঠানের ভাব-গাম্ভীর্য নষ্ট না হয় সে বিষয়ে পুলিশ সজাগ থাকবে। তবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা প্রদান করা হবে যাতে নগরবাসী নির্বিঘ্নে নববর্ষ উদযাপন করতে পারে।
জঙ্গি হামলা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জঙ্গি হামলা ও নাশকতার বিষয়টি পুলিশের মাথায় রয়েছে। এটা শুধু পুলিশ দেখছে না বিভিন্ন গোয়েন্দা সংস্থাও এ বিষয়ে নজরদারি রাখছে।
এ সময় তিনি নববর্ষ উদযাপনে নগরবাসীর নিরাপত্তা ও সহযোগিতা চেয়ে সূর্য অস্তের সাথে সাথে নগরে উন্মুক্ত স্থানের সকল অনুষ্ঠান স্থল উদযাপনকারীদের ত্যাগ করার অনুরোধ জানিয়েছেন।
পহেলা বৈশাখের নিরাপত্তা নিয়ে ডিএমপি মিডিয়া সেন্টারে এক জনাকীর্ণ সাংবাদিক সম্মেলনে তিনি এ আহবান জানান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত কমিশনার আব্দুল জলিল মন্ডল, মিলি বিশ্বাস, ইব্রাহিম ফাতেমি, মারুফ হাসান যুগ্ন কমিশনার শাহাবুদ্দিন খান, মনিরুল ইসলামসহ উর্ধ্বতন কর্মকর্তারা।
[b]ঢাকা, ১২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]