মাগুরায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালক  নিহত হয়েছেন। নিহত চালকের নাম মনিরুল ইসলাম মন্টু (৪০) বলে জানা যায়। এ ঘটনায় আহত হয়েছে অন্তত আরো ১০জন।
আজ মঙ্গলবার ভোরে মাগুরা-যশোর মহাসড়কের সীমাখালীতে এ ঘটনা ঘটে।
শালিখা থানার ওসি বিপ্লব কুমার নাথ জানান,  দ্রুতগামি একটি ট্রাককে সাইড দেওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ট্রাক চালক মনির নিহত হন। পুলিশ দুর্ঘটনাকবলিত যানবাহন দুইটিকে আটক করেছে।
[b]ঢাকা, ২৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]