সিলেটে নিজ দলের কর্মীর হাত-পায়ের রগ কর্তন করেছে ছাত্রদল ক্যাডাররা। আহত ছাত্রদল কর্মী আনোয়ার হোসেন রাজুকে (২৭) গুরুতর অবস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার রাত পৌনে ৮টার দিকে নগরীর সুবিদবাজার তারাদিন মাইওয়ান ইলেক্ট্রনিক্স শো-রুমের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রদল কর্মী আনোয়ার হোসেন রাজু মাইওয়ান শো-রুম থেকে বেরিয়ে মোটরসাইকেলে করে রওয়ানা হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় ৭-৮টি মোটরসাইকেলে ছাত্রদলের জিল্লুল গ্রুপের সদস্যরা রাজুর ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে মাটিতে ফেলে হাত ও পায়ের রগ কেটে দেওয়া হয়।
সিলেট বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত ছাত্রদল কর্মী মিজান গ্রুপের সদস্য ও সুবিদবাজার মিতালী ২ নম্বর বাসার মতিউর রহমানের ছেলে। ছাত্রদলের অপর একটি গ্রুপ তাকে কুপিয়ে হাত ও পায়ের রগ কেটে দিয়েছে।
এছাড়া তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানেও কুপিয়ে জখম করা হয়েছে। হামলাকারীদের পরিচয় নিশ্চিত হতে পেরেছেন বলে জানান ওসি।
চিকিৎসকদের বরাত দিয়ে ওসি আরো জানান, আহতের শরীরে কয়েক দফা অস্ত্রোপচার করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। হামলাকারীদের আটকে অভিযান শুরু হয়েছে বলেও জানান তিনি।
ঢাকা, ৫মে (টাইমনিউজবিডি) //জেডআই
শ্রেণীহীন
হাত-পায়ের রগ কাটল ছাত্রদল
সিলেটে নিজ দলের কর্মীর হাত-পায়ের রগ কর্তন করেছে ছাত্রদল ক্যাডাররা। আহত ছাত্রদল কর্মী আনোয়ার হোসেন রাজুকে (২৭) গুরুতর অবস্থায় তাকে ওসমানী মেডিকেল





