জন্মই প্রত্যেকটি মানুষের মৃত্যুর অগ্রীম অবশ্বম্ভাবি সংবাদ। মৃত্যু আমাদের কষ্ট দেয় কিন্তু শোক সইবার শক্তিও যোগায়। কিন্তু কিছু মৃত্যু মানব সমাজকে ধিক্কার আর গ্লানির সাগরে ডুবিয়ে দেয়। এমনই একটি মৃত্যু নোয়াখালীর কিশোরী জোসনার। তার মৃত্যু পুরোদেশকে ধিক্কার দিচ্ছে।
গত সোমবার সন্ধ্যায় কয়েকজন সন্ত্রাসী জোসনাকে তুলে নিয়ে রাতভর পালাক্রমে ধর্ষনের পর অজ্ঞান অবস্থায় ফেলে রাখে তার বাড়ির দেড় কিলোমিটার দূরে একটি খালের পাশে।
ঘটনার পরদিন মঙ্গলবার সকালে গ্রাম পুলিশ ফোরকান উদ্দিন জোসনাকে উদ্ধার করে ভর্তি করান কোম্পানিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। অবস্থার অবনতি হলে তাকে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুই দিন মৃত্যুর সাথে যুদ্ধকরে বৃহস্পতিবার সকালে না ফেরার দেশে চলে যান দরিদ্র কৃষক বাবার আদরের মেয়ে জোসনা বেগম (১৪)।
নিহত জোসনা কোম্পানিগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নের চরকলমি গ্রামের আব্দুস সোবহান ও সোখিনা খাতুনের মেয়ে।
তার বাবা-মা জানান, কিশোরী জোসনাকে স্থানীয় এক ছাগল বিক্রেতা বিয়ে করার জন্য প্রস্তাব দেয়। প্রায়ই ওই ছাগল বিক্রেতা জোসনার মোবাইলে জ্বালাতন করতো।
তাদের অভিযোগ জোসনা তার কথায় রাজি না হওয়ায় সে ক্ষুদ্ধ হয়ে সোমবার সন্ধ্যায় দলবল নিয়ে জোসনাকে তুলে নিয়ে যায়।
এ ঘটনায় দুই জনকে আটক করা হলেও রহস্যজনক কারণে তাদের ছেড়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
ঢাকা, ২০ মার্চ (টাইমনিউজবিডি.কম)// এসআর
শ্রেণীহীন
মৃত্যুই তাকে মুক্তি দিল
জন্মই প্রত্যেকটি মানুষের মৃত্যুর অগ্রীম অবশ্বম্ভাবি সংবাদ। মৃত্যু আমাদের কষ্ট দেয় কিন্তু শোক সইবার শক্তিও যোগায়। কিন্তু কিছু মৃত্যু মানব সমাজকে ধিক্কার আর গ্লানির সাগরে ডুবিয়ে দেয়। এমনই একটি মৃত্যু নোয়াখালীর কিশোরী জোসনার।





