বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের জন্য জাপান চলতি বছর বাংলাদেশকে ৬০০ বিলিয়ন ইয়েন বা প্রায় ৪৬ হাজার কোটি টাকা আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
আজ (সোমবার) বিকালে টোকিওতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের মধ্যে আনুষ্ঠানিক বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হয়। খবর বাসসের।
আজ সকালে টোকিওর আকাসাকা প্রাসাদে জাপান-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লিগের নয় সদস্যবিশিষ্ট প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন শেখ হাসিনা। বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশের অর্থনৈতিক সাফল্যের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী আরও বিনিয়োগ করার জন্য জাপান সরকারের প্রতি আহ্বান জানান। জাপানি বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তারও আশ্বাস দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাপান সফরের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী আজ দেশটির সম্রাট আকিহিতোর সঙ্গে তাঁর প্রাসাদে দেখা করেন। পরে বিকেলে তিনি জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে তাঁর দপ্তরে শীর্ষ বৈঠকে যোগ দেন। বৈঠক শেষে এই যৌথ বিবৃতি দেওয়া হয়।
[b]ঢাকা, ২৬ মে (টাইমনিউজবিডি.কম) // কেবি[/b]
বাংলাদেশকে ৬০০ বিলিয়ন ইয়েন সহায়তার প্রতিশ্রুতি জাপানের
বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের জন্য জাপান চলতি বছর বাংলাদেশকে ৬০০ বিলিয়ন ইয়েন বা প্রায় ৪৬ হাজার কোটি টাকা আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। আজ (সোমবার) বিকালে টোকিওতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের মধ্যে আনুষ্ঠানিক বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে
জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী
চার দিনের সরকারি সফর শেষে জাপান থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) জাপানের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে (বাংলাদেশ সময় বিকেল ৩টা ১৮ মিনিট) তাঁকে বহনকারী বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটটি নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
প্রধানমন্ত্রীর জাপান সফরে ৪ সহযোগিতা স্মারক সই
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরে দেশটির সঙ্গে বাংলাদেশের উপকূলীয় নিরাপত্তা সক্ষমতা জোরদারে টহল জাহাজ দেওয়ার অনুদান সংক্রান্ত চুক্তিসহ মোট ৪টি সহযোগিতা স্মারক সই হয়েছে। এছাড়া দুটি প্রকল্পে পাওয়া গেছে ৪ হাজার ৬৫৬ বিলিয়ন ইয়েন ঋণের প্রতিশ্রুতি।
রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী
বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণ এবং বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দুই দেশের বিদ্যমান অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করা গেলে বাণিজ্য ও বিনিয়োগের নতুন ক্ষেত্র উন্মোচিত হবে।
সামুদ্রিক নিরাপত্তা জোরদারে বাংলাদেশকে টহল জাহাজ দিচ্ছে জাপান
বাংলাদেশের সামুদ্রিক নিরাপত্তা ও সুরক্ষা সক্ষমতা বৃদ্ধিতে অনুদান সহায়তা দিচ্ছে জাপান। এ সহায়তার আওতায় বাংলাদেশ কোস্ট গার্ডকে জাপানে নির্মিত ৩৫ মিটার শ্রেণির একটি টহল জাহাজ দেওয়া হবে।
কৌশলগত অংশীদারত্বে নতুন অধ্যায় বাংলাদেশে ৬৩৫ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা জাপানের
আগামী পাঁচ বছরে বাংলাদেশের বেসরকারি খাতে প্রায় ৬৩৫ কোটি মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা ঘোষণা করেছে জাপান। একই সঙ্গে বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ককে ‘কৌশলগত অংশীদারত্বে’ উন্নীত করার ঘোষণা দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। এ উদ্যোগের মধ্য দিয়ে দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা, আঞ্চলিক যোগাযোগ ও নিরাপত্তা সহযোগিতায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হতে পারে।















