মানিকগঞ্জে একটি পিকআপভ্যান উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। পিকআপভ্যানে তিনটি আগ্নেয়াস্ত্র, সাত রাউন্ড গুলি ও চারটি ককটেল উদ্ধার করা হয় বলে জানা যায়।
শুক্রবার ভোর ৪টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বাথলী এলাকা থেকে পিকআপভ্যানটি উদ্ধার করা হয়। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
হাইওয়ে পুলিশ জানায়, রাতে টহল দেয়ার সময় হলুদ রংয়ের পিকআপভ্যানটি থামার সংকেত দেয়া হয়। কিন্তু তারা না থেমে দ্রুত গতিতে ঢাকার দিকে যেতে থাকে। এতে সন্দেহ হলে পুলিশ পিছু নেয়।
একপর্যায়ে বাথলী এলাকায় রাস্তার পাশে পিকআপভ্যানটি ফেলে রেখে আরোহীরা পালিয়ে যায়। পরে পিকআপভ্যানের ভিতরে তল্লাশি চালিয়ে একটি পাইপগান, দুইটি পিস্তল ও আট রাউন্ড গুলি এবং চারটি ককটেল উদ্ধার করা হয়।
তবে অস্ত্রবহনকারী পিকআপ ভ্যানটি কোথায় যাচ্ছিল তা জানা যায়নি।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন গোলড়া হাইওয়ে পুলিশের ওসি হুমায়ুন কবীর
[b]মানিকগঞ্জ, ১১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]
শ্রেণীহীন
মানিকগঞ্জে অস্ত্রসহ পিকআপভ্যান উদ্ধার
মানিকগঞ্জে একটি পিকআপভ্যান উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। পিকআপভ্যানে তিনটি আগ্নেয়াস্ত্র, সাত রাউন্ড গুলি ও চারটি ককটেল উদ্ধার করা হয় বলে জানা যায়।শুক্রবার ভোর ৪টার দিকে ঢাকা-আরিচা





