রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের সকল ইউনিটের ভর্তি পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। আজ রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ প্রশাসক ইলিয়াস হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আগামী ২৩ থেকে ২৭ জানুয়ারি ভর্তি পরীক্ষার নতুন তারিখ ও সকল ইউনিটের সময়সূচি ঘোষণা করা হয়।
পরিবর্তিত সময়সূচি অনুযায়ী আগামী ২৩ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ১০টা ইউনিট- এ (বিজোড় রোল নম্বর) ও বেলা ১১ টা থেকে ১২টা ইউনিট-এ (জোড় রোল নম্বর), দুপুর ১টা থেকে ২টা ইউনিট-বি (বিজোড় রোল নম্বর) ও বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা ইউনিট-বি (জোড় রোল নম্বর)।
২৪ জানুয়ারি শুক্রবার সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা ইউনিট-ই (বিজোড় রোল নম্বর) ও সকাল সোয়া ১০টা থেকে সোয়া ১১টা ইউনিট-ই (জোড় রোল নম্বর), দুপুর ১২টা থেকে ১টা ইউনিট-ডি (বাণিজ্য : বিজোড় রোল নম্বর) ও বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা ইউনিট-ডি (বাণিজ্য:জোড় রোল নম্বর ও সকল অ-বাণিজ্য রোল নম্বর)।
২৫ জানুয়ারি শনিবার সকাল ৯টা থেকে ১০টা ইউনিট-সি (বিজোড় রোল নম্বর) ও বেলা ১১টা থেকে ১২টা ইউনিট-সি (জোড় রোল নম্বর), দুপুর ১টা থেকে ২টা ইউনিট-এইচ (বিজোড় রোল নম্বর) ও বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা ইউনিট-এইচ (জোড় রোল নম্বর)।
২৬ জানুয়ারি রোববার সকাল ৯টা থেকে ১০টা ইউনিট-এফ (বিজ্ঞান গ্রুপ) ও বেলা ১১টা থেকে ১২টা ইউনিট-এফ (অ-বিজ্ঞান গ্রুপ), দুপুর ১টা থেকে ২টা ইউনিট-জি।
ভর্তি পরীক্ষার যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.admission.ru.ac.bd থেকে জানা যাবে।
রাবি ভর্তি পরীক্ষার সময়সূচি ঘোষণা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের সকল ইউনিটের ভর্তি পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। আজ রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ প্রশাসক ইলিয়াস হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আগামী ২৩ থেকে ২৭ জানুয়ারি ভর্তি পরীক্ষার নতুন তারিখ ও সকল ইউনিটের সময়সূচি ঘোষণা করা হয়
এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া রাবি শিক্ষার্থীর মৃত্যু
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী চেসি ত্রিপুরা মারা গেছেন। বৃহস্পতিবার রাতে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
আইসিইউতে ভর্তি ট্রাকের ধাক্কায় আহত রাবি শিক্ষার্থী
রাজশাহীর বাঘমারা থেকে সিএনজিচালিত অটোরিকশায় ক্যাম্পাসে ফেরার পথে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মাইক্রোবায়োলজি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী চেসি ত্রিপুরা। মাথায় গুরুতর আঘাত ও অভ্যন্তরীণ রক্তক্ষরণ হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) আইসিইউতে ভর্তি করা হয়েছে।
রাবিতে সাংবাদিকদের ওপর দেশীয় অস্ত্র দিয়ে ছাত্রদলের হামলা, এইচআরডিএসের নিন্দা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষার্থীর আবাসিক কক্ষে ভাঙচুর, দেশীয় অস্ত্র নিয়ে মহড়া এবং সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের ওপর হামলার অভিযোগে গভীর উদ্বেগ প্রকাশ করেছে হিউম্যান রাইটস ডিফেন্ডারস সোসাইটি (এইচআরডিএস)। এসব ঘটনার তীব্র নিন্দাও জানিয়েছে সংগঠনটি।
রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, দল নিয়ন্ত্রণের আহ্বান টিআইবির
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গণমাধ্যমকর্মীদের ওপর হামলা ও হত্যার হুমকির ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
সাংবাদিকদের ক্ষোভ রাবিতে ছাত্রদলের হামলার ঘটনায় অজ্ঞাত মামলা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেছে হল প্রশাসন। সোমবার (৫ অক্টোবর) মতিহার থানায় শহীদ জিয়াউর রহমান হলের উপ-রেজিস্ট্রার মনির হোসেন বাদী হয়ে মামলাটি করেন।
















