মুন্সীগঞ্জ লঞ্চঘাটের কাছে ধলেশ্বরী নদীতে অভিযান চালিয়ে একটি ট্রলার ও ৩১ মণ জাটকাসহ ৩ জনকে গ্রেফতার করেছে কোস্টর্গাড ও মৎস্য বিভাগ।
শনিবার ভোরে একটি যাত্রীবাহী লঞ্চ ও একটি ট্রলারে অভিযান চালিয়ে এসব আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মোঃ হেলাল মিয়া (৩০), আল-ইসলাম (৩৫), মোস্তফা (২৫)। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সারাবান তাহুরা প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করেছেন।
কোস্টর্গাড কর্মকর্তা মো. মিজান জানান, দক্ষিণাঞ্চল থেকে ঢাকাগামী এম.ভি রাসেল-১ নামের একটি লঞ্চ ও একটি ইঞ্জিনচালিত ট্রলারে অভিযান চালিয়ে ১০টি ঝুড়িতে রাখা জাটকা ইলিশগুলো আটক করা হয়।
এ সময় ট্রলারে থাকা ৩ মৎস্য ব্যবসায়ীকে জাটকা নিধন ও বাজারজাত করার অভিযোগে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতের জরিমানা পরিশোধ করে তারা ছাড়া পায়।
সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রাসেদুজ্জামান জানান, জাটকাগুলো স্থানীয় বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।
গত ১ ফেব্রুয়ারি থেকে ২২ মার্চ পর্যন্ত অভিযান চালিয়ে ৮১ মণ জাটকা ইলিশ আটক করেছে কোস্টগার্ড ও মৎস্য বিভাগ।
[b]ঢাকা, ২২ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]
ধলেশ্বরী নদীতে ৩১ মণ জাটকাসহ ৩ ব্যবসায়ী আটক
মুন্সীগঞ্জ লঞ্চঘাটের কাছে ধলেশ্বরী নদীতে অভিযান চালিয়ে একটি ট্রলার ও ৩১ মণ জাটকাসহ ৩ জনকে গ্রেফতার করেছে কোস্টর্গাড ও মৎস্য বিভাগ। শনিবার ভোরে একটি যাত্রীবাহী লঞ্চ ও একটি ট্রলারে অভিযান চালিয়ে এসব আটক করা হয়
বালু ব্যবসায়ীদের অফিসে ছাত্রদলের হামলা-ভাঙচুর
লক্ষ্মীপুরের মজুচৌধুরীর হাটে ছয়টি ব্যবসায়ীর অফিসে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে ছাত্রদলের বিরুদ্ধে। ভুক্তভোগীদের দাবি, হামলাকারীরা জেলা ছাত্রদলের সভাপতি আবুল বারাকাত সৌরভের অনুসারী। এ হামলার ঘটনায় বালুমহালের একজন আহত হয়েছেন।
গ্রেপ্তার ৫ ব্যবসায়ীকে কুপিয়ে ৭ লাখ টাকা ছিনতাই
ঝালকাঠির রাজাপুরে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে ৭ লাখ টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮। ঘটনার ৭২ ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১ লাখ ৯ হাজার ৫৫১ টাকা ও চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
এলপিজি ব্যবসায়ীদের ডাকা দুদিনের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয় সংশ্লিষ্ট সংগঠনটি।
এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে: জ্বালানিমন্ত্রী
বিশ্বজুড়ে জ্বালানি খাতে সংকটের মধ্যে এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘটের মাধ্যমে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা করলে তা মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। এ ধরনের পরিস্থিতিতে ১৯৫৬ সালের অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন প্রয়োগ করে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
চাঁদাবাজি-ছিনতাই ব্যবসায়ী ও সাধারণ মানুষের জন্য হুমকি : বিপিএমইএ প্রেসিডেন্ট
চাঁদাবাজি, ছিনতাই, রাহাজানি ও অস্থিতিশীল পরিস্থিতি দেশের ও সাধারণ মানুষের জন্য যেমন হুমকি, তেমনি ব্যবসায়ীদের জন্যও সমান হুমকি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ প্যাকেজিং অ্যান্ড অ্যাক্সেসরিজ ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিপিএমইএ) প্রেসিডেন্ট মোহাম্মদ শাহরিয়ার।
















