বঙ্গবন্ধু সেতুতে লাইনচ্যুত দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের উদ্ধার কাজ শুরু হয়েছে। সোমবার ভোর ৫টার দিকে ঢাকা থেকে আসা একটি উদ্ধারকারী ট্রেন উদ্ধার কাজ শুরু করে।
এর আগে, রোববার রাত ১১টায় প্রচণ্ড ঝড়ো বাতাসের কবলে পড়ে ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইন থেকে বঙ্গবন্ধু সেতুর ওপর হেলে পড়ে। এ ঘটনার পর থেকে উত্তর ও পশ্চিম অঞ্চলের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
[b]ঢাকা, ২৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এসএইচ[/b]