গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় রোস্তম আলী (৪০) নামে এক জামায়াত কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল ৮টার দিকে মহদীপুর ইউনিয়নের ঠুটিয়াপাকুর-পার্বতীপুর সড়কের একটি ব্রিজের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত রোস্তম মহদীপুর গ্রামের ময়নউদ্দিনের ছেলে।
পলাশবাড়ী থানার ওসি গোপাল চন্দ্র চক্রবর্তী জানান, সকালে ঠুটিয়াপাকুর বাজারের কাছে সড়কের ওপর রোস্তমের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে জখমের চিহ্ন রয়েছে বলে ওসি জানান।
এদিকে পলাশবাড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও সদর ইউনিয়ন জামায়াতের আমির আবু তালেব মাস্টার রোস্তমকে নিজেদের সমর্থক বলে দাবি করেছেন।
[b]ঢাকা, ১৫ মে (টাইমনিউজবিডি.কম) // এনএস[/b]
গাইবান্ধায় জামায়াত কর্মীর লাশ উদ্ধার
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় রোস্তম আলী (৪০) নামে এক জামায়াত কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে মহদীপুর ইউনিয়নের ঠুটিয়াপাকুর-পার্বতীপুর সড়কের একটি ব্রিজের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত রোস্তম মহদীপুর গ্রামের
গাইবান্ধায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
গাইবান্ধার পলাশবাড়ি ও সাদুল্লাপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় এক প্রতিবন্ধী শিশুসহ আরও দুইজন আহত হয়েছেন।
গাইবান্ধায় কিশোর হত্যা মামলায় দুই বন্ধু গ্রেফতার
গাইবান্ধা সদর উপজেলায় রায়হান প্রধান (১৬) নামে এক কিশোরকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগে দুই কিশোরকে গ্রেফতার করেছে র্যাব।
গাইবান্ধায় বিএনপির হামলায় শিবিরের ইউনিয়ন সভাপতি নিহত, আহত ১
গাইবান্ধার সাঘাটায় স্কুল কমিটির সভাপতি পদ নিয়ে দ্বন্দ্বের জেরে বিএনপির নেতাকর্মীদের হামলায় শিবিরের বোনারপাড়া ইউনিয়ন সভাপতি সাইফুল্লাহ নিহত এবং আরও একজন গুরুতর আহত হয়েছেন।
গাইবান্ধায় স্কুলছাত্রী অপহরণের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার
গাইবান্ধা সদর উপজেলায় অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১১) অপহরণের ঘটনায় প্রধান আসামি মো. তামিম মিয়াকে (২১) আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গাইবান্ধায় মোটরসাইকেল মিলল ১০ কেজি গাঁজা
গাইবান্ধা শহরে একটি মোটরসাইকেল থেকে ১০ কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ। এ সময় মোটরসাইকেল চালক পালিয়ে গেছে।
















