ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই এবং সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। নিহতরা হলো মো. রফিক (৪৫) ও নুরুল হোসেন (৩৭)। এসময় আরও ৩ জন আহত হন। আহতরা হলেন, জে.বি শিশু কাননের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী তাসনিয়া জাহান অনহা, ইদনান হোসেন তনিম এবং প্রথম শ্রেণীর ফারজানা আক্তার তৃণা।
সোমবার বিকালে এসব দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশের বার আউলিয়া ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন জানান, সীতাকুণ্ডের ফৌজদার হাট বাজারের কেএম স্কুলের পাশে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি তেলবাহী গাড়ী ধাক্কা দিলে রফিক নামে এক ব্যাক্তি গুরুত্বর আহত হন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিসৎক তাকে মৃত ঘোষণা করে।
[b]ঢাকা, কেএ, ২ জুন (টাইমনিউজবিডি.কম)//এসআর[/b]
শ্রেণীহীন
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ২
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই এবং সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। নিহতরা হলো মো. রফিক (৪৫) ও নুরুল হোসেন (৩৭)। এসময় আরও ৩ জন আহত হন।





