[b]রাবি:[/b] শীতকালীন ছুটি শেষে মঙ্গলবার রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) খুলছে।
সোমবার থেকে বিশ্ববিদ্যালয়ের অফিস খুললেও আবাসিক হলগুলো মঙ্গলবার সকাল ৮টায় খুলে দেওয়া হবে। পরে ১১ জানুয়ারি থেকে ক্লাশ শুরু হবে।
বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর ইলিয়াস হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হলে প্রবেশের সময় শিক্ষার্থীদের পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, রাবিতে ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা এখনো হয়নি। পঞ্চম দফা পেছানোর পর আগামী ১০ থেকে ১৪ জানুয়ারি ভর্তি পরীক্ষা গ্রহণের তারিখ নির্ধারিত আছে।
মঙ্গলবার খুলছে রাবি
শীতকালীন ছুটি শেষে মঙ্গলবার রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) খুলছে। সোমবার থেকে বিশ্ববিদ্যালয়ের অফিস খুললেও আবাসিক হলগুলো মঙ্গলবার সকাল ৮টায় খুলে দেওয়া হবে। পরে ১১ জানুয়ারি থেকে ক্লাশ শুরু হবে।
এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া রাবি শিক্ষার্থীর মৃত্যু
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী চেসি ত্রিপুরা মারা গেছেন। বৃহস্পতিবার রাতে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
আইসিইউতে ভর্তি ট্রাকের ধাক্কায় আহত রাবি শিক্ষার্থী
রাজশাহীর বাঘমারা থেকে সিএনজিচালিত অটোরিকশায় ক্যাম্পাসে ফেরার পথে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মাইক্রোবায়োলজি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী চেসি ত্রিপুরা। মাথায় গুরুতর আঘাত ও অভ্যন্তরীণ রক্তক্ষরণ হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) আইসিইউতে ভর্তি করা হয়েছে।
রাবিতে সাংবাদিকদের ওপর দেশীয় অস্ত্র দিয়ে ছাত্রদলের হামলা, এইচআরডিএসের নিন্দা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষার্থীর আবাসিক কক্ষে ভাঙচুর, দেশীয় অস্ত্র নিয়ে মহড়া এবং সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের ওপর হামলার অভিযোগে গভীর উদ্বেগ প্রকাশ করেছে হিউম্যান রাইটস ডিফেন্ডারস সোসাইটি (এইচআরডিএস)। এসব ঘটনার তীব্র নিন্দাও জানিয়েছে সংগঠনটি।
রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, দল নিয়ন্ত্রণের আহ্বান টিআইবির
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গণমাধ্যমকর্মীদের ওপর হামলা ও হত্যার হুমকির ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
সাংবাদিকদের ক্ষোভ রাবিতে ছাত্রদলের হামলার ঘটনায় অজ্ঞাত মামলা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেছে হল প্রশাসন। সোমবার (৫ অক্টোবর) মতিহার থানায় শহীদ জিয়াউর রহমান হলের উপ-রেজিস্ট্রার মনির হোসেন বাদী হয়ে মামলাটি করেন।
















