যশোরের বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফরের বাস উল্টে যাওয়ার ঘটনায় আরও এক শিক্ষার্থী মারা গেছে। তার নাম ইকরামুল হোসেন।
শুক্রবার সকালে ইকরামুল মারা যায়। সে ওই স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র ছিল। তার বাড়ি শার্শা উপজেলার ছোটো আঁচড়া গ্রামে।
১৫ ফেব্রুয়ারি বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাসফরের একটি বাস চৌগাছা-মহেশপুর সড়কের ঝাউতলা এলাকায় উল্টে খাদে পড়ে যায়। এতে সাত শিক্ষার্থী নিহতসহ ৩০ জন আহত হয়। তাদের মধ্যে তিনজন এখনো যশোর সিএমএইচ ও একজন ঢাকা সিএমএইচে চিকিত্সাধীন।
এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে চৌগাছা থানায় চারজনকে আসামি করে মামলা করে।
[b]ঢাকা, ২৮ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
বেনাপোলে আরো এক শিক্ষার্থীর মৃত্যু
যশোরের বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফরের বাস উল্টে যাওয়ার ঘটনায় আরও এক শিক্ষার্থী মারা গেছে। তার নাম ইকরামুল হোসেন। শুক্রবার সকালে ইকরামুল মারা যায়। সে ওই স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র ছিল।





