তানিয়া আক্তার (১৫) নামে এক কিশোরী বিষপানে আত্মহত্যা করেছে। শনিবার ভোরে সিলেটের এম এ জি ওসমানী হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার গৌরকরণ গৌরী শংকর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, পারিবারিক কলহের জের ধরে  শুক্রবার দিবাগত গভীর রাতে কীটনাশক পান করে তানিয়া। ওসমানী হাসপাতালে নেয়ার পথে ভোরে তার মৃত্যু হয়।  
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. আতিকুর রহমান জানান, পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।  
মৃত তানিয়া কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়নের গৌরকরণ এলাকার আনোয়ার হোসেনের মেয়ে এবং গৌরকরণ মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী।
[b]ঢাকা, ৩১ মে (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]