[b]নয়া দিল্লি:[/b] ভারতে সুপ্রিম কোর্টের আরেকজন প্রাক্তন বিচারপতির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনলেন একজন নারী শিক্ষানবিশ। এই মামলায় প্রথম দিকে সুপ্রিম কোর্ট মুখ ঘুরিয়ে নিলেও, শেষে শুনানিতে রাজি হয়েছে।
সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি এবং পশ্চিমবঙ্গ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অশোক গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে একজন নারী শিক্ষানবিশকে যৌন হয়রানি করার অভিযোগের জের কাটতে না কাটতে ফের শীর্ষ আদালতের আরেকজন প্রাক্তন বিচারপতি এবং জাতীয় গ্রিন ট্রাইব্যুনালের প্রধান স্বতন্দ্র কুমারের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ আনলেন তাঁর অধীনস্থ একজন নারী শিক্ষানবিশ বা ইন্টার্ন।
শীর্ষ আদালতের কাছে পেশ করা তাঁর হলফনামায় ভুক্তভোগী নারী ওই বিচারকের বিরুদ্ধে অভিযোগ করেছেন।
কিন্তু শীর্ষ আদালত জানিয়ে দেয়, অশোক গঙ্গোপাধ্যায় মামলায় সুপ্রিম কোর্টের ‘ফুল বেঞ্চ' সিদ্ধান্ত নিয়েছিল যে, প্রাক্তন বিচারপতিদের বিরুদ্ধে অভিযোগ আর গ্রহণ করবে না কোর্ট। ওই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সেই নারী ইন্টার্ন জানান, সেই ঘটনার সময় অভিযুক্ত বিচারপতি ঐ পদে ছিলেন।
তাই এই ধরনের মামলার তদন্ত করার উপযুক্ত ‘মেকানিজম' গঠনের জন্য শীর্ষ আদালতের কাছে আর্জি জানান তিনি।
নারী শিক্ষানবিশের অভিযোগ এবং তদন্তের আবেদন সমর্থন করেন অতিরিক্ত সলিসিটর জেনারেলসহ শীর্ষ স্থানীয় আইনজীবীরা। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট এই ঘটনার তদন্ত মামলার শুনানিতে রাজি হন। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের ঘটনায় তিন সদস্যের অভ্যন্তরীণ কমিটি গঠন করেছিল সুপ্রিম কোর্ট। উল্লেখ্য, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের তদন্ত মামলার ইস্যু রাষ্ট্রপতি পর্যন্ত পৌঁছায়।
ঘরে বাইরের চাপের মুখে নিজের মান বাঁচাতে তিনি স্বেচ্ছায় পশ্চিমবঙ্গ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান পদে ইস্তফা দিতে বাধ্য হন।
বিচারপতি স্বতন্দ্র কুমারের বিরুদ্ধে কী ধরনের যৌন হয়রানির অভিযোগ আনা হয়? নারী ইন্টার্নের অভিযোগ, বিচারপতি স্বতন্দ্র কুমারের অধীনে জুনিয়ার আইনজীবী হিসেবে কাজ করার সময় একবার তিনি তাঁর নিতম্বে হাত রাখেন আর তাঁর কোমর জড়িয়ে কাঁধে চুমু খান।
এমনকি কাজের অছিলায় বাইরে গিয়ে একই হোটেলে থাকতে রাজি আছেন কিনা তারও প্রস্তাব দেন। বিচারপতি গঙ্গোপাধ্যায় মামলার সঙ্গে এর মৌলিক পার্থক্য যৌন হয়রানির ঘটনার সময় একজন ছিলেন অবসরপ্রাপ্ত, অন্যজন ছিলেন স্বপদে বহাল। বিচারপতি স্বতন্দ্র কুমার অবশ্য অভিযোগ অস্বীকার করে বলেছেন, এটা তাঁর বিরুদ্ধে একটা চক্রান্ত। সূত্র: ডিডব্লিউ
ভারতে আরেক বিচারপতির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ
ভারতে সুপ্রিম কোর্টের আরেকজন প্রাক্তন বিচারপতির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনলেন একজন নারী শিক্ষানবিশ। এই মামলায় প্রথম দিকে সুপ্রিম কোর্ট মুখ ঘুরিয়ে নিলেও, শেষে শুনানিতে রাজি হয়েছে।
ইসরাইলে সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা, উদ্বিগ্ন ভারত
ইসরাইলের সাম্প্রতিক নির্বাচনে কোনো জোটই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলে দেশটিতে নতুন সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই রাজনৈতিক অচলাবস্থার প্রভাব শুধু ইসরাইলের অভ্যন্তরীণ রাজনীতিতে সীমাবদ্ধ থাকবে না; ইরান, গাজা ও পুরো মধ্যপ্রাচ্যের পরিস্থিতির পাশাপাশি ভারতের স্বার্থেও এর প্রভাব পড়তে পারে।
এএফপির প্রতিবেদন গঙ্গা পানি চুক্তি নবায়নে ভারতের ওপর চাপ বাড়াচ্ছে বাংলাদেশ
ভারতের সঙ্গে ৩০ বছর মেয়াদি গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ চলতি বছরের ১২ ডিসেম্বর শেষ হচ্ছে। চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে নতুন সমঝোতায় পৌঁছাতে ভারতকে আলোচনায় বসতে জোর দিচ্ছে বাংলাদেশ। নতুন চুক্তি না হলে শুষ্ক মৌসুমে পানিসংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে। এতে কৃষি, মৎস্যসম্পদ, পরিবেশ ও কোটি কোটি মানুষের জীবিকা হুমকির মুখে পড়তে পারে।
মাথাপিছু জিডিপি ভারতকে ছাড়াচ্ছে বাংলাদেশ
মাথাপিছু মোট দেশজ উৎপাদনে (জিডিপি) ২০২৬ সালে আবারও ভারতের চেয়ে এগিয়ে থাকতে পারে বাংলাদেশ। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পূর্বাভাস অনুযায়ী, চলতি বছর বাংলাদেশের মাথাপিছু জিডিপি দাঁড়াতে পারে ২ হাজার ৮৮৬ ডলার। অন্যদিকে ভারতের মাথাপিছু জিডিপি হতে পারে ২ হাজার ৭৪৯ ডলার। অর্থাৎ এ সূচকে ভারতের চেয়ে ১৩৭ ডলার এগিয়ে থাকতে পারে বাংলাদেশ।
‘অ্যাসোসিয়েটেড প্রেস’-এর অনুসন্ধানী প্রতিবেদন ভারতে শত শত মুসলিমকে পায়ে গুলি করে পঙ্গু করেছে পুলিশ
ভারতে গরু পাচারের অভিযোগে শত শত মুসলিম নাগরিককে পায়ে গুলি করে পঙ্গু করে দেওয়ার চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে মার্কিন সংবাদ সংস্থা ‘অ্যাসোসিয়েটেড প্রেস’-এর এক অনুসন্ধানী প্রতিবেদনে। দেশটির হিন্দু সংখ্যাগরিষ্ঠদের সন্তুষ্ট করতে মুসলিমদের টার্গেট করে ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তর প্রদেশে পুলিশ এ ধরনের বিচারবহির্ভূত নিপীড়ন চালাচ্ছে বলে জানিয়েছেন মানবাধিকার কর্মীরা।
বিজেপি সরকারের নতুন নিয়ম ঘিরে বিতর্ক ভারতের উত্তরাখণ্ডে মাদরাসায় জুমার ছুটি বাতিল
ভারতের উত্তরাখণ্ড রাজ্যের স্বীকৃত মাদরাসাগুলোতে শুক্রবারের ঐতিহ্যবাহী সাপ্তাহিক ছুটি বাতিল করে রোববার ছুটি চালুর নির্দেশ দিয়েছে রাজ্যটির বিজেপি সরকার। সব শিক্ষাপ্রতিষ্ঠানে অভিন্ন শিক্ষাব্যবস্থা ও নিয়ম কার্যকরের যুক্তিতে এই পদক্ষেপ নেওয়ার কথা বলা হলেও রাজ্যজুড়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক ও সামাজিক বিতর্ক। সমালোচকদের মতে, এই সিদ্ধান্তের মাধ্যমে মুসলিম শিক্ষার্থীদের ধর্মীয় অধিকার ও সংখ্যালঘু শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাতন্ত্র্য ক্ষুণ্ণ করা হচ্ছে।
















