রাজবাড়ী জেলা সদরের বড় ভবানীপুর গ্রামের ইকবাল খানের মেহগনির বাগান থেকে এক কিশোরীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত কিশোরীর পরিচয় পাওয়া যায়নি।
সোমবার দুপুর ১২টার দিকে মৃতদেহ উদ্ধার করা হয়।
রাজবাড়ী সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ওয়াদুদ আলম জানান, সকালে এলাকাবাসী মেহগনি বাগানে মৃতদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে।
শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে মৃতদেহের পরিচয় পাওয়া যায়নি।
মৃতদেহটি ময়নাতদন্তের জন্যে রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তার পরনে হলুদ রংয়ের জামা, ওড়না ও গোলাপী রঙের পায়জামা রয়েছে।
[b]ঢাকা, ১৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]
শ্রেণীহীন
ভবানীপুরে কিশোরীর মৃতদেহ উদ্ধার
রাজবাড়ী জেলা সদরের বড় ভবানীপুর গ্রামের ইকবাল খানের মেহগনির বাগান থেকে এক কিশোরীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত কিশোরীর পরিচয় পাওয়া যায়নি। সোমবার দুপুর ১২টার দিকে মৃতদেহ উদ্ধার করা হয়





