নরায়ণগঞ্জের ফতুল্লায় ওসমান ডাইং-এ হেলপারদের বিশ্রাম করার জায়গা দখলকে কেন্দ্র করে ২ শ্রমিককের মধ্যে মারামারির ঘটনায় কামাল শেখ (১৮) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
শনিবার সকাল সাড়ে ১১টায় ফতুল্লার কাঠেরপুল এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানান, বিশ্রামের জায়গা নিয়ে বিরোধের জের ধরে ওসমান ডাইং-এর শ্রমিক কামাল শেখ ও শাহ আলমের মধ্যে কথা কাটাকাটি হলে এক পর্যায়ে শাহ আলম ক্ষিপ্ত হয়ে কামাল শেখকে পিটুনী দেয়। এতে কামাল গুরুতর আহত হন। স্থানীয়রা কামালকে হাসপাতালে নিলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের চাচা হান্নান শেখ শাহ আলমকে আসামি করে ফতুল্লা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। নিহত কামাল শেখ বাগেরহাট জেলার চিতলমারি থানার কালিগাতি গ্রামের টুকু শেখের পুত্র।
[b]ঢাকা, ৭ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]
শ্রেণীহীন
নারায়ণগঞ্জে ডাইং শ্রমিককে পিটিয়ে হত্যা
নরায়ণগঞ্জের ফতুল্লায় ওসমান ডাইং-এ হেলপারদের বিশ্রাম করার জায়গা দখলকে কেন্দ্র করে ২ শ্রমিককের মধ্যে মারামারির ঘটনায় কামাল শেখ (১৮) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে





