মৌলভীবাজারের বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়।
আটক মাদক  ব্যবসায়ীরা হলেন- আলমগীর হোসেন (২৬), ইব্রাহিম মিয়া (২৭), লাল বানু (২৯),ও নন্দনাল পাল (৪০)।
ভবানীগঞ্জ বাজারের হাইস্কুল সড়কে ২৫০ গ্রাম গাঁজাসহ নন্দনাল পালকে, শ্রীমঙ্গল থানার সিন্দুর খান এলাকা থেকে সাত বোতল ফেনসিডিলসহ আলমগীর হোসেনকে ও কমলগঞ্জ থানা থেকে ৩০০ গ্রাম গাঁজাসহ ইব্রাহিম মিয়া এবং লাল বানুকে  আটক করা হয় বলে জানান জুড়ী থানার পুলিশ।
মৌলভীবাজার জেলার সহকারী পুলিশ সুপার (এএসপি) আশরাফুল ইসলাম টাইম নিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, তারা জেলা ও উপজেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।
[b]মৌলভীবাজার,২৫ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ
[/b]