কুড়িগ্রাম-৪ আসনের স্থগিত দুটি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হবে বৃহস্পতিবার। নির্বাচন কমিশনের পক্ষ থেকে সকল প্রস্তুতি নেয়া হয়েছে।
কুড়িগ্রাম-৪ (রৌমারী, রাজিবপুর, উলিপুর ও চিলমারীর কিছু অংশ) আসনের রৌমারী কেরামতিয়া মাদরাসা ও চর বন্দবেড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দুটিতে গত ৫ জানুয়ারি সরকার দলীয় লোকজনদের হামলায় ভোট স্থগিত হয়ে যায়। কর্তৃপক্ষ রৌমারীর কেন্দ্র দুটির ভোটগ্রহণ স্থগিত করে ১৬ জানুয়ারি পুনঃভোটগ্রহণের দিন ধার্য করে। পরে আওয়ামী লীগের প্রার্থী মো. জাকির হোসেন একই কারণে আরো ৫টি কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণের আবেদন করলে হাইকোর্ট গত ১৫ জানুয়ারি ভোটগ্রহণের ওপরে চার সপ্তাহের স্থগিতাদেশ দেন।
গত রোববার ঢাকাস্থ সুপ্রিম কোর্টের চেম্বার আদালত রায় ঘোষণার মধ্য দিয়ে পুনরায় ভোটগ্রহণের নির্দেশ দিয়েছেন। এ আসনে সম্ভাব্য বিজয়ী প্রার্থী রুহুল আমিন (জেপি) ও নির্বাচন কমিশনের এক আবেদনের প্রেক্ষিতে শুনানি শেষে বিচারপতি ফয়েজ সিদ্দিকি এ আদেশ দেন। এর প্রেক্ষিতে বৃহস্পতিবার এ আসনের স্থগিত কেন্দ্র দুটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
স্থগিত কেন্দ্র দুটিতে সাত হাজার ২৫৭ ভোট রয়েছে। জাতীয় পার্টি (জেপি) প্রার্থী মো. রুহুল আমিন (বাইসাইকেল) প্রতীক নিয়ে এগিয়ে রয়েছেন ছয় হাজার ৫৯৮ ভোটে।
কুড়িগ্রামে স্থগিত দুই কেন্দ্রে ভোটগ্রহণ বৃহস্পতিবার
কুড়িগ্রাম-৪ আসনের স্থগিত দুটি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হবে বৃহস্পতিবার। নির্বাচন কমিশনের পক্ষ থেকে সকল প্রস্তুতি নেয়া হয়েছে
কুড়িগ্রাম সীমান্তে পিস্তল-গুলি ও এক কেজি আইস উদ্ধার
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রামখানা সীমান্তে অভিযান চালিয়ে একটি পিস্তল, এক রাউন্ড গুলি এবং সন্দেহজনক এক কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
ফখরুল রাষ্ট্রপতি, রিজভী মহাসচিব কুড়িগ্রামে নেতাকর্মীদের আনন্দ উল্লাস
উত্তরবঙ্গের দুই কৃতি সন্তান মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি এবং অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী আহমেদ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ার খবরে কুড়িগ্রামে আনন্দ উল্লাস প্রকাশ করেছেন দলটির নেতা-কর্মী ও সমর্থকরা।
কুড়িগ্রাম সীমান্তে ভারতীয় মালামালসহ আটক ৩
কুড়িগ্রামের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেট বিভিন্ন মালামালসহ ৩ চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ব্যাপারীরহাট বাঁশেরতল এলাকায় সড়কে ট্রাক ও মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১১ জন।
কুড়িগ্রাম সীমান্তে আটক ২ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ
কুড়িগ্রামের নাগেশ্বরী সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক দুই বাংলাদেশি নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
















