[b]বগুড়া:[/b] বগুড়ায় গণজাগরণ মঞ্চের সমাবেশ লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি ছুঁড়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে শহরের সাতমাথায় গণজাগরণ মঞ্চের সমাবেশ লক্ষ্য করে পরপর ৪/৫টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে পুলিশ।
তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সাম্প্রদায়িক সন্ত্রাস প্রতিরোধে তিন দফা দাবি বাস্তবায়নে ঢাকা থেকে ঠাকুরগাঁও অভিমুখে রোডমার্চ করছে গণজাগরণ মঞ্চ।
পুলিশ এ ঘটনায় সন্দেহজনক ভাবে তিন জনকে আটক করেছে।
এদিকে, গণজাগরণ মঞ্চের রোডমার্চের গাড়িবহরের আগমন উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ।